ভিনদেশে বাংলা
কক্সবাজারে একবার আমরা কয়েক জন আড্ডা দিচ্ছিলাম।
এক পিচ্চি আসলো ডাব বেচতে। এই সেই কথার পর পিচ্চিকে বলি, "কক্সবাজার এর সমুদ্র কেমন লাগে?"
ও বলে "স্যার আমারা তো এখানে থাকি ...আমাদের কাছে সমুদ্র পুরান হয়ে গেছে"
কোন দৃশ্য যতই সুন্দর হোক বেশি দেখলে নাকি ভালো লাগে না। লেবু বেশি কচলালে টক হয়ে যায়..তবে.
বিদেশের মাটিতে বাংলা সাইন বোর্ড যত বার দেখি ততবারই আমার কেমন যেন লাগে। এটা বুঝানে সম্ভব না। শুধু এতটুকু বলতে পারি, সাইন বোর্ড দেখলে প্রথমে বুকের বাম পাশে একটা মোচর দেয়...এর পর ক্লিক ক্লিক..
আজকে সিংগাপুরের রাস্তায় হাটতে গিয়ে এরকম কিছু মুহুর্তে তোলা কয়েকটি ছবি আপানাদের সাথে শেয়ার করি...
নোট: মোবাইলে তোলা তাই কোয়ালিটি তেমন ভালো না।
পথ থেকে পথে
Thursday, July 24, 2008
Thursday, May 29, 2008
Subscribe to:
Comments (Atom)